মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
-
• মার্কিন নৌ অবরোধের অবসান/ ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
পার্সটুডে- ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার পর পাঁচটি ইরানি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে।
ইরানের সামুদ্রিক খাতের নির্ভরযোগ্য একজন কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনটি তেল ট্যাংকার এবং ইরানের অত্যাবশ্যকীয় পণ্যবাহী দুটি জাহাজ নৌ অবরোধ অতিক্রম করেছে।
পার্সটুডে জানিয়েছে, ইরানি জাহাজ চলাচলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ অভিযানের কারণে আটকে পড়া এই জাহাজগুলো কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে।
যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো ইরান মেনে নেওয়ার পর সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।
ট্রাম্প এর আগে জোর দিয়ে বলেছিলেন, সমঝোতা ঘোষণার পরপরই হরমুজ প্রণালী এবং অবরোধ একই সাথে খুলে দিতে হবে; তবে, ইরান তা মেনে নেয়নি এবং শুক্রবার সমঝোতা স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া শুরু হয়।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।