প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i160388-প্রতিরোধ_ফ্রন্টের_মোকাবেলায়_আমেরিকা_ইসরায়েলের_অপমান_অবধারিত_আইআরজিসি
পার্সটুডে-ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন,মার্কিন-ইসরায়েলি শত্রু যেখানেই প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে,সেখানেই তারা মর্যাদা ও সুনাম হারিয়েছে।
(last modified 2026-06-16T08:29:40+00:00 )
জুন ১৬, ২০২৬ ১৪:০০ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

পার্সটুডে-ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন,মার্কিন-ইসরায়েলি শত্রু যেখানেই প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে,সেখানেই তারা মর্যাদা ও সুনাম হারিয়েছে।

গতরাতে ইরানের টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে এবং ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের চেয়েও ভালোভাবে এটা উপলব্ধি করে যে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যারা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্র ছেড়ে যায়নি,তারা হলো এই “প্রতিরোধ ফ্রন্ট”।

তিনি আরও বলেন,বর্তমান পরিস্থিতি নিজেই সেই বাস্তবতার প্রমাণ। আল-আকসা তুফান অভিযান থেকে শুরু করে আজ পর্যন্ত তারা নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ফিলিস্তিন ও লেবাননে ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে। কিন্তু প্রতিরোধ ফ্রন্টের কোনো সংগঠনকেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে দেখা যায়নি। এই দৃঢ় অবস্থান শত্রুদের মধ্যে গভীর ভীতি সৃষ্টি করেছে।

ইসমাইল কায়ানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে তৃতীয় আরোপিত যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করেছে এবং এই যুদ্ধের পর ইসরায়েলের পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।#

তিনি বলেন, হিজবুল্লাহ ১০৪ দিন ধরে সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাশে থেকে লড়াই করেছে। এই হিজবুল্লাহকে নির্মূল করা সম্ভব নয়, এমনকি কেউ তাদের মোকাবিলায় বিজয়ী বেশে বেরিয়ে আসতে পারবে না।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।