সিরিয়ায় আবার বেসামরিক অবস্থানে মার্কিন জোটের হামলা
-
ফাইল ফটো
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের বিমান হামলায় আরো অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মানার জানিয়েছে, রাজধানী দামেস্ক থেকে ৬৫০ কিলোমিটার দূরে হাসাকা প্রদেশের আল-হোসেইন গ্রামে বিমান হামলার চালানো হয়েছে। মায়েদিন শহরের দাবলান এলাকায় মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার মাত্র দু দিন পর আজ (শনিবার) নতুন করে হামলা হলো।
এর আগে, গত ২৬ জুন দেইর আয-যোর প্রদেশের একটি কারাগারে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৫৭ জন নিহত হয়েছিল। কারাগারটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। তাতে ধারণা করা হয়- ওই হামলায় সরকারপন্থি নাগরিকরাই নিহত হয়েছে। তবে, কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, কারাগারের ওপর বিমান হামলায় দায়েশের ১৫ সন্ত্রাসী নিহত হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১