রোগীদের জন্য রাফা সীমান্ত পথ খুলে দিন: গাজায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i41464-রোগীদের_জন্য_রাফা_সীমান্ত_পথ_খুলে_দিন_গাজায়_বিক্ষোভ
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত পথ খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন গাজাবাসীরা। সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য এ সীমান্ত পথ খুলে দেয়ার দাবি মিশরের প্রতি জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৭ ০৫:৫১ Asia/Dhaka
  • রোগীদের জন্য রাফা সীমান্ত পথ খুলে দিন: গাজায় বিক্ষোভ

অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত পথ খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন গাজাবাসীরা। সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য এ সীমান্ত পথ খুলে দেয়ার দাবি মিশরের প্রতি জানানো হয়।

ইহুদিবাদী ইসরাইল এবং জর্দান নদীর পশ্চিম তীরে সংকটাপন্ন রোগীদের ঢোকার ওপর তেল আবিব বাধা নিষেধ আরোপ করার পর এ বিক্ষোভ করা হয়। রোগীদের অবিলম্বে মিশরের নিয়ে যাওয়ার জন্য সীমান্ত পথ খুলে দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

ফিলিস্তিন ও মিশরের পতাকা বহন করে বিক্ষোভকারীরা এবং ছাত্র ও রোগীদের জন্য সীমান্ত পথটি খুলে দেয়ার দাবি জানিয়ে শ্লোগানও দেন তারা। মিশরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী রাফা সীমান্তপথ  গত কয়েকমাস ধরে পুরোপুরি বন্ধ করে দিয়েছে কায়রোর কর্তৃপক্ষ। অবশ্য মার্চের ৬ তারিখে এটি আংশিক ভাবে খোলা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৪