সিরিয়ার যুদ্ধবিরতি মানবে না ইসরাইল
-
গোলান মালভূমিতে ইসরাইলি সেনা (ফাইল ফটো)
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তা মানবে না তেল আবিব। তিনি বলেছেন, ইসরাইল তার স্বার্থ রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে।
লিবারম্যান বলেন, ‘ কোনো সমঝোতা বা বিশেষ ঘটনা ছাড়া ইসরাইল তার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন।”
রাশিয়া, আমেরিকা ও জর্দান গত শুক্রবার সিরিয়ার দক্ষিণ-পশ্চিাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায় এবং গতকাল দুপুর (রোববার) থেকে তা কার্যকর হয়েছে। এরপর সিরিয়া থেকে ইসরাইলের দিকে গুলি করার অভিযোগ তুলেছে তেল আবিব। পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা এসব গুলি ছুঁড়েছে এবং একে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরাইল সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালানোর চেষ্টা করবে। গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে বলেছেন- তারা ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছেন তবে নিজেদের রেড লাইনের বিষয়ে কোনো ছাড় দেবে না বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০