কাতারকে নতুন শর্তের তালিকা দিয়েছে সৌদি জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i42408-কাতারকে_নতুন_শর্তের_তালিকা_দিয়েছে_সৌদি_জোট
কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ দোহাকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ০৮:৫১ Asia/Dhaka
  • কায়রো বৈঠকে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী
    কায়রো বৈঠকে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী

কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ দোহাকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয় নি।

জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়াল্লিমি গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের কাছে নতুন শর্তের তালিকার কথা জানান। তিনি বলেন, গত ৫ জুলাই কায়রো বৈঠকে চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নতুন শর্তের তালিকা তৈরি করেন এবং এসব দেশ আশা করছে- দোহা এ তালিকা মেনে নেবে।

নতুন তালিকায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কাতারকে লড়াইয়ের অঙ্গীকার করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল যোগানো এবং নিরাপদ আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। এছাড়া পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এমন যেকোনো ধরনের কথাবার্তা বন্ধ করতে হবে। এসব শর্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা অবশ্যই পর্যবেক্ষণ করা হবে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯