সৌদি নেতৃত্বাধীন দেশগুলোই মধ্যস্থতার প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i42870-সৌদি_নেতৃত্বাধীন_দেশগুলোই_মধ্যস্থতার_প্রচেষ্টা_বাধাগ্রস্ত_করছে_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর নেতিবাচক আচরণ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর নেতিবাচক আচরণ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

গতকাল (মঙ্গলবার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দোহা চলমান সংকট নিরসনের জন্য সংলাপের দ্বার খোলা রেখেছে তবে কাতারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কানো আলোচনা হবে না। কুয়েত ও মার্কিন সরকার চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে তিনি সম্প্রতি ওয়াশিংটন সফর করেছেন বলেও জানান। এছাড়া, এ সংকট মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলছে তা মার্কিন রাজনীতিবিদ, সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের জনিয়েছেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো নতুন করে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন। এ তালিকায় ইয়েমেনের ছয় ব্যক্তির নাম রয়েছে যাদের সঙ্গে কাতারের সরাসরি কিংবা পরোক্ষ সম্পর্ক আছে বলে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো মনে করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬