‘সিরিয়া-লেবানন সীমান্তে সামরিক অভিযানের পরিকল্পনা হিজবুল্লাহর’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়া-লেবানন অভিন্ন সীমান্তে সাম্প্রতিক সামরিক অভিযানের পরিকল্পনা একক ভাবে হিজবুল্লাহ করেছে।
গত সপ্তাহের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল লেবাননের সীমান্তবর্তী শহর আরসাল। এ শহরের নাম উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান বলেন, আরসাল অভিযানের পরিকল্পনা একক ভাবে হিজবুল্লাহ করেছে। টেলিভিশনে দেয়া ভাষণে এ বক্তব্য দেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো এ অভিযানে লেবাননি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হয়েছে। তিনি একে লেবাননের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বলেন, লেবাননের বাইরের কোনো পক্ষ এতে জড়িত ছিল না।
এ অভিযানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লেবানন-সিরিয়া অভিন্ন সীমান্ত এলাকা দুর্গম ভৌগলিক অঞ্চল হিসেবে পরিচিত। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সন্ত্রাসী মুক্ত করে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয় সামরিক বাহিনীতে তার মিত্ররা বড় ধরণের বিজয় অর্জন করেছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের সামরিক বাহিনীর আত্মত্যাগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সত্যিকার অংশিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছে এ বাহিনী।
পার্সটুডে/মূসা রেজা/২৭