সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকীকরণ করছে: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i43112-সৌদি_আরব_পবিত্র_হজকে_রাজনীতিকীকরণ_করছে_কাতার
কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা বা এনএইচআরসি বলেছে, সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকীকরণ করছে। কাতারের হজযাত্রীদের ভ্রমণের ওপর অনাকাঙ্ক্ষিত বাধা নিষেধ আরোপের মাধ্যমে রিয়াদ এ কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ০৭:৪৪ Asia/Dhaka
  • সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকীকরণ করছে: কাতার

কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা বা এনএইচআরসি বলেছে, সৌদি আরব পবিত্র হজকে রাজনীতিকীকরণ করছে। কাতারের হজযাত্রীদের ভ্রমণের ওপর অনাকাঙ্ক্ষিত বাধা নিষেধ আরোপের মাধ্যমে রিয়াদ এ কাজ করছে।

এনএইচআরসি এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের পক্ষ থেকে আরোপিত বাধা নিষেধ অনুযায়ী কাতারি হজযাত্রীরা রাজধানী দোহা হয়ে দুটি মাত্র বিমানবন্দর থেকে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী, কাতারের বাইরে অবস্থানরত দেশটির নাগরিকদের হজ করতে হলে প্রথমে নিজ দেশ কাতারে ফিরে আসতে হবে। তারপর তারা কাতার হয়ে সৌদি আরবে যেতে পারবেন বলে এনএইচআরসি জানিয়েছে।

সৌদি আরবের এ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনএইচআরসি। একে রাজনীতিকীকরণ হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি বলেছে, রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য পবিত্র হজকে ব্যবহার করছে সৌদি আরব।

সৌদি আরবে এ পদক্ষেপের বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাস পালন সংক্রান্ত স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছেও অভিযোগ জানিয়েছে এনএইচআরসি। সংস্থাটি বলেছে, এসব তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় বিশ্বাস পালনের নিশ্চয়তা সংক্রান্ত চুক্তি পুরোপুরিভাবে লঙ্ঘন করেছে সৌদি আরব।#  

পার্সটুডে/মূসা রেজা/৩০