সৌদি মিথ্যার জবাব দিতে দিতে আমরা ক্লান্ত: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i43184-সৌদি_মিথ্যার_জবাব_দিতে_দিতে_আমরা_ক্লান্ত_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নানামুখী মিথ্যা অভিযোগের জবাব দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ০৮:০৯ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নানামুখী মিথ্যা অভিযোগের জবাব দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের অভিযোগ করেছেন, পবিত্র হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবি জানিয়েছে কাতার। তার এ অভিযোগের জবাবে আবদুর রহমান আলে সানি এ কথা বললেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কাতারের কোনো কর্মকর্তা হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবি জানান নি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মিথ্যা তথ্য ও গল্পের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি অথচ এসবের কোনো ভিত্তি নেই।” তিনি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে যে মন্তব্য করেছেন তার মাধ্যমে পরিষ্কার হয়েছে- তারা অনমনীয় অবস্থানে রয়েছেন। এছাড়া, এ বক্তব্যের মাধ্যমে এও পরিষ্কার হচ্ছে যে, চার আরব দেশ কাতারের সঙ্গে চলমান সংকট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১