হাইফায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক শহিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i43214-হাইফায়_ইসরাইলি_হামলায়_ফিলিস্তিনি_যুবক_শহিদ
দখলদার ইসরাইলি সেনাদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ১৫:২৫ Asia/Dhaka
  • হাইফায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক শহিদ

দখলদার ইসরাইলি সেনাদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন। 

বন্দর নগরী হাইফাতে এই হামলা ও শাহাদাতের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা দখলদার ইহুদিবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের অবাধ যাওয়া-আসায় এখনও বাধা দিচ্ছে হানাদার ইসরাইলি সেনারা।

ইসরাইলি সেনারা শনিবার রাতে পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস শহরে ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

দখলদার ইহুদিবাদী সেনারা গত ১৪ জুলাই থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে নানা অঞ্চলের ফিলিস্তিনিদের ওপর এবং বিশেষ করে আলআকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর নৃশংস দমন-পীড়ন জোরদার করেছে। এইসব দমন-পীড়নে শত শত ফিলিস্তিনি শহীদ ও আরও বেশি সংখ্যক আহত হয়েছে।#

 

পার্সটুডে/মু.আ.হুসাইন/৩১