সিরিয়ায় মার্কিন বিমান হামলা চলছেই: আরো ৬০ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i43268-সিরিয়ায়_মার্কিন_বিমান_হামলা_চলছেই_আরো_৬০_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার দেইর আজ -যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় আরো অন্তত ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ১৬:৫৯ Asia/Dhaka
  • মার্কিন জঙ্গিবিমান
    মার্কিন জঙ্গিবিমান

সিরিয়ার দেইর আজ -যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় আরো অন্তত ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (মঙ্গলবার) জোটের বিমান হামলায় দেইর আজ-যোর শহরে বেশ কিছু ঘর-বাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি নারী ও শিশুসহ বহু ব্যক্তি আহত হয়। একই প্রদেশের আবু কামাল শহরে মার্কিন জোটের বিমান হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এসব ব্যক্তির হতাহতের খবর এল। 

মার্কিন সরকার জাতিসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে নির্বিচারে হামলা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এ ধরনের হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলায় কেবল বেসামরিক সিরিয় নাগরিকরাই প্রাণ হারাচ্ছেন।  

এ প্রেক্ষাপটে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত (রোববার) জাতিসংঘের কাছে চিঠি লিখে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট ভেঙে দেয়ার জোর দাবি জানিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১