আরসাল অভিযানের সমাপ্তি ঘোষণা করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i43422-আরসাল_অভিযানের_সমাপ্তি_ঘোষণা_করল_হিজবুল্লাহ
আরসাল অভিযানের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেবাননি শহর আরসাল থেকে নির্মূল করার জন্য এ অভিযান চালানো হয়েছিল।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
আগস্ট ০৩, ২০১৭ ১৯:৫৫ Asia/Dhaka
  • আরসাল অভিযানের সমাপ্তি ঘোষণা করল হিজবুল্লাহ

আরসাল অভিযানের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেবাননি শহর আরসাল থেকে নির্মূল করার জন্য এ অভিযান চালানো হয়েছিল।

হিজবুল্লাহ এবং সিরিয় সেনাবাহিনী দুই দেশের অভিন্ন সীমান্ত থেকে তাদের শেষ শক্তিশালী অবস্থান থেকে হটিয়ে দেয়ার জন্য অভিযান শুরুর কয়েকদিন পর এ বিবৃতি দেয়া হলো।

হিজবুল্লাহ আজ(বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, রাজধানী বৈরুত থেকে ১২৫ কিলোমিটার উত্তরপূর্বের আরসালের সব এলাকার ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে তাদের যোদ্ধারা। এ এলাকা থেকে সব সন্ত্রাসীদের বের করে দেয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে যে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী সিরিয় শহর ফ্লিতার সব এলাকায় অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩