আরসালে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয়ের প্রশংসা করলেন হাসান নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i43500-আরসালে_হিজবুল্লাহ_যোদ্ধাদের_বিজয়ের_প্রশংসা_করলেন_হাসান_নাসরুল্লাহ
লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী আরসাল এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের বিরুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয়ের প্রশংসা করেছেন সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ২১:২৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী আরসাল এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের বিরুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয়ের প্রশংসা করেছেন সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

আরসালে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির পর হাসান নাসরুল্লাহ টেলিভিশনে দেয়া ভাষণে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশংসা করেন। তিনি বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ বিজয়ে সবাইকে বিশেষ করে যেসব যোদ্ধা এ বিজয় সম্ভব করে তুলেছেস তাদেরকে অভিনন্দন জানাই।” তিনি বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের পেছনে সিরিয়ার সেনাবাহিনীর সমর্থন ছিল।

আরসাল যুদ্ধে সামরিক পরামর্শ দেয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকেও ধন্যবাদ জানান হিজবুল্লাহ মহাসচিব। তাকফিরি গোষ্ঠীগুলোর প্রতি সুস্পষ্ট হুঁশিয়ারি  বার্তা দিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, প্রথমবারের মতো লেবাননের জনগণের মধ্যে মতৈক্য হয়েছে যে, সন্ত্রাসীদের পতন অত্যাসন্ন। তিনি সন্ত্রাসীদের উদ্দেশে বলেন, “তোমরা হারবে, তোমরা পরাজিত হবে। এ যুদ্ধের সময়সূচি থাকবে লেবাননের সেনাবাহিনীর হাতে এবং যুদ্ধে সেনাবাহিনীকে সহায়তা দেবে হিজবুল্লাহ যোদ্ধারা।”

সম্প্রতি আরসাল এলাকায় ফতেহ আশ-শামের বিরুদ্ধে অভিযান চালায় হিজবুল্লাহ। অভিযানে সন্ত্রাসীরা দফায় দফায় পরাজিত হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় এবং গত বুধবার তারা ওই এলাকা ছেড়ে সিরিয়ার দিকে চলে যায়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫