গাজায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i43776-গাজায়_আবার_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতরাতের সর্বশেষ এ হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার মেডিক্যাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৯, ২০১৭ ০৭:২৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বিমান হামলা
    গাজায় ইসরাইলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতরাতের সর্বশেষ এ হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার মেডিক্যাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

গাজার শিফা হাসপাতালের একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে এক তরুণের অবস্থা আশংকাজনক। ইহুদিবাদী ইসরাইল আগের মতোই দাবি করছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইল বলছে, গাজা থেকে ছোঁড়া রকেট একটি জনবসতিহীন এলাকায় পড়ে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি। ইসরাইল আরো দাবি করেছে, গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইল প্রায়ই দাবি করে থাকে- গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে এবং গাজার প্রতিরোধ আন্দোলনগুলো সাধারণত সে দাবি নাকচ করে। ২০০৭ সাল থেকে গাজার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল। ফলে সেখানকার জনসাধারণ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে কিন্তু সারা বিশ্ব এ বিষয়ে একবারেই নীরব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯