ইহুদিবাদী ও তাকফিরিরা এখন আর লেবাননের ক্ষতি করতে পারবে না: হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ও তাকফিরিরা এখন আর লেবাননের ক্ষতি করতে পারবে না। ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য নাবিল কাউক আরও বলেছেন, যেসব এলাকায় এখনও তাকফিরি সন্ত্রাসীরা রয়েছে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হবে।
এর আগে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বিজয় বার্ষিকীর এক অনুষ্ঠানে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতের প্রতিটি যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পরাজয় হবে এবং এসব পরাজয় হবে ২০০৬ সালের পরাজয়ের চেয়ে অনেক বেশি শোচনীয়।
২০০৬ সালের জুলাই মাসে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে দখলদার ইসরাইল যুদ্ধ শুরু করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ৩৩ দিন পর পিছু হটে। ওই যুদ্ধই এখন ৩৩ দিনের যুদ্ধ নামে পরিচিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫