আওয়ামিয়ার আল-মুসাওয়ারা মাটির সঙ্গে মিশিয়ে দিল সৌদি শাসকগোষ্ঠী
https://parstoday.ir/bn/news/west_asia-i44236-আওয়ামিয়ার_আল_মুসাওয়ারা_মাটির_সঙ্গে_মিশিয়ে_দিল_সৌদি_শাসকগোষ্ঠী
সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরের আল-মুসাওয়ারা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। পূর্বাঞ্চালীয় প্রদেশের সচিবালয় থেকে এ কথা জানান হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে আল আওয়ামিয়া শহরটি অবস্থিত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ০৬:১৬ Asia/Dhaka
  • আল-মুসাওয়ারা-মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে ঘরবাড়ি
    আল-মুসাওয়ারা-মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে ঘরবাড়ি

সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরের আল-মুসাওয়ারা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। পূর্বাঞ্চালীয় প্রদেশের সচিবালয় থেকে এ কথা জানান হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে আল আওয়ামিয়া শহরটি অবস্থিত।

এতে আরো বলা হয়েছে, ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার কাজ পুরোপুরি শেষ করা হয়েছে।  স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, এ তৎপরতায় ৬০টি বুলডেজার অংশ নিয়েছিল।

বিখ্যাত শিয়া আলেম শেখ নিমার আল নিমারের নিজ শহর আওয়ামিয়ায় গত মে থেকে রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে রিয়াদ। শেখ নিমারে প্রাণদণ্ড কার্যকর করার পর থেকেই সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে সৌদি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিশ্ব বিশেষ করে মধ্যপ্রাচ্যব্যাপী নিন্দা এবং বিক্ষোভ হয়েছে।

সৌদি সরকার দাবি করছে, এ এলাকায় সন্ত্রাসীরা তাদের আস্তানা বানিয়েছে এবং পূর্বাঞ্চলীয় এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর সেখান থেকে তারা হামলা চালাচ্ছে।

গত কয়েক সপ্তাহ থেকে অজ্ঞাত বন্দুকধারীরা সৌদি নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই হামলা চালাচ্ছে। সৌদি সরকার এসব হামলার জন্য শিয়া মুসলমানদেরকে অভিযুক্ত করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৬