কাতারের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার অ্যানিমেশন প্রকাশ করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i44238-কাতারের_যাত্রীবাহী_বিমান_ভূপাতিত_করার_অ্যানিমেশন_প্রকাশ_করল_সৌদি_আরব
কাতারের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার একটি অ্যানিমেশন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি চ্যানেল আল-আরাবিয়ায় প্রচার করা হয়েছে কাতারি বিমান ভূপাতিত করার অ্যানিমেশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ০৭:১৮ Asia/Dhaka
  • সৌদি জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করা হচ্ছে কাতার এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান
    সৌদি জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করা হচ্ছে কাতার এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান

কাতারের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার একটি অ্যানিমেশন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি চ্যানেল আল-আরাবিয়ায় প্রচার করা হয়েছে কাতারি বিমান ভূপাতিত করার অ্যানিমেশন।

রিয়াদের আকাশসীমা লঙ্ঘনের কথিত অভিযোগে কাতারি যাত্রীবাহী বিমানের বিরুদ্ধে যে সব ব্যবস্থা নেয়া হবে তার অংশ হিসেবে এটি দেখানো হয়। এতে আকাশসীমা লঙ্ঘনের পর কাতারি যাত্রীবাহী বিমানকে সৌদি জঙ্গিবিমান দিয়ে অবতরণের দৃশ্য দেখান হয়েছে। এ ছাড়া, আকাশসীমা লঙ্ঘন করলে আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো ভাবে তা মোকাবেলার অধিকার সৌদি আরবের আছে বলে দাবি করা হয়।

তারপরই অ্যানিমেশন ভিডিও ফুটেজে দেখানো হয়, সৌদি জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করা হচ্ছে কাতার এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান

আল আরাবিয়ার ওয়েব সাইটে এ অ্যানিমেশন ভিডিও চলতি মাসের ৯ তারিখে প্রকাশ করা হলেও গত সোমবার থেকে এটি ভাইরাল হয়েছে। এটি প্রকাশ করাকে কেন্দ্র  করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কঠোর নিন্দায় পড়েছে সৌদি আরব।  এর মাধ্যমে  সৌদি আরব সন্ত্রাসবাদী মনোভাব উসকে দিচ্ছে বলে জোরাল অভিযোগ করা উঠেছে। 

সৌদি নেতৃত্বাধীন চার আরর দেশের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন এ ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো। এর মাধ্যমে কাতার এয়ারলাইন্সের বিমানকে ভয়াবহ হুমকি দেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬