সৌদি আরবে কাতারি হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল দোহা
https://parstoday.ir/bn/news/west_asia-i44414-সৌদি_আরবে_কাতারি_হজযাত্রীদের_নিরাপত্তা_নিয়ে_উদ্বেগ_জানাল_দোহা
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান আস-সানি সৌদি আরবে দেশটির হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে হয়েছে বলে রিয়াদের ঘোষণার পরই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ১৯:২১ Asia/Dhaka
  • সৌদি আরবে কাতারি হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল দোহা

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান আস-সানি সৌদি আরবে দেশটির হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে হয়েছে বলে রিয়াদের ঘোষণার পরই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নরওয়ে সফরকালে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে দেশটির হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে যে সব প্রশ্ন তুলেছেন তার জবাব এখনো দেয়নি সৌদি আরব।

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা এবং কাতারি মানুষদের বিরুদ্ধে সৌদি সংবাদ মাধ্যম যে ভাষায় হিংসা ছড়িয়ে দিচ্ছে তা দোহার জন্য বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কাতারের যে সব নাগরিক বর্তমানে সীমান্ত অতিক্রম করছে তারা সৌদি কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছেন এবং তাদের নিরাপত্তা সৌদি কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

গতকাল থেকে একশর বেশি কাতারি হজযাত্রী সীমান্ত অতিক্রম করেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮