ইয়েমেনের এডেনে প্রথমবারের মতো সেনা মোতায়েন করল সৌদি
https://parstoday.ir/bn/news/west_asia-i44496-ইয়েমেনের_এডেনে_প্রথমবারের_মতো_সেনা_মোতায়েন_করল_সৌদি
যুদ্ধকবলিত ইয়েমেনের বন্দরনগরী এডেন শহরে এই প্রথমবারের মতো সেনা মোতায়েন করেছে সৌদি আরব। সৌদি অনুগত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সেখানে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত আগেই সেনা মোতায়েন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৭ ১২:২২ Asia/Dhaka
  • সৌদি সেনা
    সৌদি সেনা

যুদ্ধকবলিত ইয়েমেনের বন্দরনগরী এডেন শহরে এই প্রথমবারের মতো সেনা মোতায়েন করেছে সৌদি আরব। সৌদি অনুগত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সেখানে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত আগেই সেনা মোতায়েন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সৌদি সেনারা মানসুর হাদির প্রাসাদ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের আশপাশে অবস্থান নিয়েছে। ২০১৫ সালে সৌদি সেনারা ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হটিয়ে পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে সামরিক আগ্রাসন শুরু করে। এরপর এই প্রথম এডেন বন্দরে সৌদি স্পেশাল ফোর্স মোতায়েন করলো সৌদি সরকার।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সঙ্গে তার কয়েকটি মিত্র দেশ রয়েছে। তবে এডেন বন্দরে সৌদি সেনা মোতায়েনের মাধ্যমে রিয়াদের সঙ্গে আবুধাবির মতভিন্নতার ইঙ্গিত ফুটে উঠছে। এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণসহ বেশ কিছু ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতভিন্নতা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০