সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৭ বেসামরিক ব্যক্তি নিহত
-
সিরিয়ায় বিধ্বস্ত বাড়িঘর
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় রাকা শহরে বিমান হামলা চালালে অন্তত ১৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে একটি পর্যবেক্ষককারী সংস্থা জানিয়েছে।
ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল (রোববার) বলেছে, মার্কিন বাহিনীর চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং চার নারী রয়েছে। এছাড়া, জোটের বেপরোয়া বিমান হামলায় আরো বহু সংখ্যক ব্যক্তি আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
মার্কিন সরকার জাতিসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে প্রায়ই নির্বিচার হামলা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই এ ধরনের হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলায় কেবল বেসামরিক সিরিয় নাগরিকরাই প্রাণ হারাচ্ছেন।
জাতিসংঘের হিসেবে অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২১