হিজবুল্লাহর ড্রোন হামলা; উদ্বেগে ইসরাইল (ভিডিওসহ)
https://parstoday.ir/bn/news/west_asia-i44634-হিজবুল্লাহর_ড্রোন_হামলা_উদ্বেগে_ইসরাইল_(ভিডিওসহ)
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় সন্ত্রাসীদের ঘাঁটিতে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালানোর পর দখলদার ইহুদিবাদী ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সিরিয়ায় হিজবুল্লাহর ড্রোন হামলার খবর ইসরাইলি গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৭ ১৪:০৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ড্রোন হামলা; উদ্বেগে ইসরাইল (ভিডিওসহ)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় সন্ত্রাসীদের ঘাঁটিতে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালানোর পর দখলদার ইহুদিবাদী ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সিরিয়ায় হিজবুল্লাহর ড্রোন হামলার খবর ইসরাইলি গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

আরবি টিভি চ্যানেল আল মায়াদিন হিজবুল্লাহর হামলা সম্পর্কে ইসরাইলি গণমাধ্যমের তৎপরতা পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রচার করেছে। মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার খবর ও ভিডিও সম্পর্কে ইসরাইলের প্রায় সব পত্রিকা ও রেডিও-টিভি চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে।

ইসরাইলি টিভি চ্যানেলগুলোতে সিরিয়ার কালামুনে দায়েশের অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার ভিডিও এবং এ সম্পর্কে বিশেষজ্ঞ মতামত সম্প্রচার করা হচ্ছে।

ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গবেষণা বিভাগের প্রধান ইসহাক বিন ইসরাইল হিজবুল্লাহর ড্রোন হামলা সম্পর্কে বলেছেন, হিজবুল্লাহ ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়ে চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধকেই আরও জোরদার করেছে।

ইসরাইলের টিভি চ্যানেল-টেন তাদের প্রতিবেদনে বলেছে, হিজবুল্লাহর ড্রোন শক্তিকে হালকাভাবে নিলে চলবে না। হিজবুল্লাহ আরও অনেক অ্যাটাক ড্রোনের অধিকারী। দায়েশের বিরুদ্ধে তাদের হামলার যে চিত্র প্রকাশিত হয়েছে তাতে হিজবুল্লাহর শক্তির খুব সামান্যই প্রকাশিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২