ভুল করে হাদিপন্থি সেনাদের ওপর সৌদি বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i44654-ভুল_করে_হাদিপন্থি_সেনাদের_ওপর_সৌদি_বিমান_হামলা
সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভুলবশত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত ও আটজন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ০৬:০৭ Asia/Dhaka
  • সৌদি জঙ্গিবিমান (ফাইল ফটো)
    সৌদি জঙ্গিবিমান (ফাইল ফটো)

সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভুলবশত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত ও আটজন আহত হয়েছে।

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে গতকাল (মঙ্গলবার) জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা মনে করে হাদিপন্থি সেনাদের ওপর হামলা চালায় সৌদি বিমান। আনসরুল্লাহ যোদ্ধাদের নির্মূল ও মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের লক্ষ্য নিয়ে সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে সৌদি আরব গত আড়াই বছরে সে লক্ষ্যের একটুও পূরণ করতে পারে নি।

সৌদি জোটের হামলায় ইয়েমেনে অন্তত ১২ হাজার বেসামরিক মানুষ মারা গেছে এবং বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনের চিকিৎসা ব্যবস্থা ধসে পড়েছে এবং ভয়াবহ আকারে কলেরা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি প্রায় ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩