শত শত বেদুইনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i44910-শত_শত_বেদুইনের_নাগরিকত্ব_কেড়ে_নিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের শত শত বেদুইনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এসব বেদুইন নেজেভ মরুভূমিতে বসবাস করত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জাতিগত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৭, ২০১৭ ১২:৫২ Asia/Dhaka
  • নাগরিকত্ব কেড়ে নেয়া বেদুইন নাগরিকদের কয়েকজন
    নাগরিকত্ব কেড়ে নেয়া বেদুইন নাগরিকদের কয়েকজন

ফিলিস্তিনের শত শত বেদুইনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এসব বেদুইন নেজেভ মরুভূমিতে বসবাস করত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জাতিগত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে।

ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা বলছে, বেদুইনদের পক্ষ থেকে বহু অভিযোগ জমা হওয়ার পরিপ্রেক্ষিতে ইসরাইলে তৎপর ‘আরব সংখ্যালঘু অধিকার বিষয়ক লিগ্যাল সেন্টার’ এ সিদ্ধান্ত বাতিলের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। ২০১০ সাল থেকে ইসরাইল গোপনে ও ধীরে ধীরে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

যেসব বেদুইন তাদের নাগরিকত্ব হারিয়েছে তাদেরকে কোনো ব্যাখ্যা দেয়া হয় নি এবং নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্যও কোনো সুযোগ দেয়া হয় নি। তাদেরকে নতুন ধরনের ডকুমেন্ট দেয়া হয়েছে যা নাগরিকত্বের পরিচয় বহন করে না। দীর্ঘদিন ধরে যারা নেজেভ এলাকায় বসবাস করছে, এমনকি ইসরাইলি সেনা বাহিনীতে কাজ করেছে তারাও অনেকে নাগরিকত্ব হারিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭