এক মাসের অবকাশ যাপনে সৌদি রাজার ব্যয় মাত্র ১০ কোটি ডলার!
https://parstoday.ir/bn/news/west_asia-i45087-এক_মাসের_অবকাশ_যাপনে_সৌদি_রাজার_ব্যয়_মাত্র_১০_কোটি_ডলার!
সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ এক মাস অবকাশ যাপন শেষে চলতি মাসের ২৩ তারিখে দেশে ফিরেছেন। মরক্কোয় সপারিষদ এক মাস অবকাশ যাপনে তার ব্যয় হয়েছে মাত্র ১০ কোটি ডলার!
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৪:৫৭ Asia/Dhaka
  • এক মাসে ১০ কোটি ডলারের অবকাশ শেষে হাসি মুখে দেশ ফিরছেন সৌদি রাজা সালমান
    এক মাসে ১০ কোটি ডলারের অবকাশ শেষে হাসি মুখে দেশ ফিরছেন সৌদি রাজা সালমান

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ এক মাস অবকাশ যাপন শেষে চলতি মাসের ২৩ তারিখে দেশে ফিরেছেন। মরক্কোয় সপারিষদ এক মাস অবকাশ যাপনে তার ব্যয় হয়েছে মাত্র ১০ কোটি ডলার!

উত্তর পশ্চিমাঞ্চলীয় মরক্কোর তাংগিয়ার হলো রাজা সালমানের প্রিয় একটি অবকাশ যাপন কেন্দ্র। অবকাশ যাপনের সময়ে সৌদি রাজার সফর সঙ্গী হয়েছিলেন এক হাজারেরও বেশি। বিলাসবহুল হোটেল ছিলেন তারা। রাজা নিজে ছিলেন ৭৪ একর জমি ওপর নির্মিত গ্রীষ্মকালীন প্রাসাদে। রাজার রসনা তৃপ্তির জন্য প্রাসাদ সীমানার মধ্যে রয়েছে নানা রকম রেস্তোরা। বিশ্বের বহু জায়গায় সৌদি রাজার অকল্পনীয় বিলাসবহুল যে সব প্রাসাদ রয়েছ এটি তার অন্যতম।

৮১ বছরের রাজার আগমনের আগে প্রায় ১২ মাস ধরে নতুন করে সাজান হয়েছে এ প্রাসাদকে। এবারে  এ প্রসাদে সংযোজন করা হয়েছে আরো একটি হেলিপ্যাড। এ নিয়ে প্রাসাদে যুক্ত হলো তিনটি হেলিপ্যাড। অনেকগুলো বাড়তি ভবন এবং বিশাল আকারের তাঁবুও রয়েছে প্রাসাদ এলাকার ভেতর।  এ ছাড়া, রাজ অতিথিদের জন্য ২০০ দামি গাড়ির বহরও সদা প্রস্তুত ছিল।

১৫০০ মিটার প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রাসাদকে। মরক্কোর রাজকীয় রক্ষী বাহিনীর বাছাই করা ৩০ সদস্য দিন রাত ২৪ ঘণ্টা এর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। প্রাসাদে এলাকার ভেতর অত্যাধুনিক নিজস্ব চিকিৎসা ব্যবস্থাও রয়েছে।

কাতারে সঙ্গে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর উত্তেজনা যখন তুঙ্গে, মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছিল তখন অবকাশ যাপনের সময়টি নির্ধারণ করেন সৌদি রাজা সালমান।

এ ছাড়া, সৌদি বর্বরোচিত আগ্রাসনের ফলে যখন ইয়েমেন আধুনিক বিশ্বে নজিরহীন কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে, দেশটিকে যখন দুর্ভিক্ষের দ্বারে ঠেলে দেয়া হয়েছে তখন এ ব্যাপক অর্থ ব্যয়ে অবকাশ যাপন করলেন রাজা সালমান।#

পার্সটুডে/মূসা রেজা/৩০