ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ভাড়াটে বহু সুদানি সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45180-ইয়েমেনি_বাহিনীর_পাল্টা_হামলায়_ভাড়াটে_বহু_সুদানি_সেনা_হতাহত
ইয়েমেনের বিরুদ্ধে সৌদির বর্বরোচিত আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় সৌদি আরবের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করা সুদানের বহু সেনা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৪:০৩ Asia/Dhaka
  • ভাড়াটে সুদানি সেনা।
    ভাড়াটে সুদানি সেনা।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদির বর্বরোচিত আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় সৌদি আরবের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করা সুদানের বহু সেনা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের সেনাবাহিনী মধ্যপাল্লার কাহার এম-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আজ (শনিবার) সৌদি আরবের জিজান এলাকার আল মোসেম সামরিক ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দেশটির আরবি ভাষার আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সময় ঘাঁটিতে অবস্থান করা বহু সুদানি সেনা হতাহত হয় বলে ইয়েমেনি সামরিক বাহিনীর একটি সূত্র আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন। এছাড়া, ইয়েমেনি বাহিনী গতকালও আল মোসেম সামরিক ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়েছিল বলে ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

২০১৫ সালে মার্চ মাস থেকে সৌদি নেতৃত্ব পারস্য উপসাগরীয় এবং আফ্রিকার কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে ১২ হাজারের বেশি ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২