ইয়েমেনি স্নাইপারদের গুলিতে অন্তত ৫ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45222-ইয়েমেনি_স্নাইপারদের_গুলিতে_অন্তত_৫_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনি স্নাইপারদের গুলিতে অন্তত পাঁচ সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনে সৌদি জোটের অব্যাহত বিমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ০৩:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনি স্নাইপারদের গুলিতে অন্তত ৫ সৌদি সেনা নিহত

ইয়েমেনি স্নাইপারদের গুলিতে অন্তত পাঁচ সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনে সৌদি জোটের অব্যাহত বিমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের সীমান্ত সংলগ্ন আলাব এলাকায় দেশটির চার সেনা নিহত হয়। এছাড়া, আসির অঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে গুলি চালানোর পর আরেক সৌদি সেনা নিহত হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। নির্বিচার হামলার মুখে দেশটির সব ধরণের অবকাঠামো ভেঙে পড়েছে এবং দেশটিতে কলেরা রোগের নজিরবিহীন প্রকোপ দেখা দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৪