ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি অন্তত ৪ ভাড়াটে সেনা নিহত
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের অন্তত চার ভাড়াটে সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত আসিরের কাছে ইয়েমেনিদের পাল্টা হামলায় এ সব সেনা নিহত হয়।
দেশটিতে সৌদি জোটের অব্যাহত আগ্রাসনের জবাবে পাল্টা হামলা পথ বেছে নিতে বাধ্য হয়েছেন ইমেয়েনি যোদ্ধারা। মাত্র দু’ দিন আগেই একই এলাকায় ইয়েমেনি স্নাইপারদের গুলিতে পাঁচ সৌদি সেনা হয়েছিল।
এদিকে, কামানের গোলার আঘাতে ইয়েমেন সীমান্তের বাইরে অবস্থিত সৌদি এক অস্ত্র গুদামে আগুন ধরিয়েও দেয়া হয়। এ ছাড়া, রকেট হামলা চালিয়ে নাজরানে অঞ্চলে সৌদি একটি ট্যাংক ধ্বংস করে দেয়া হয়েছে। একই এলাকার সৌদি আরবের শাবাকা সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইয়েমেনি যোদ্ধারা। কামান দিয়ে এ হামলা চালানো হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৫
ট্যাগ