'হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব: লেবাননে হতে পারে ইসরাইলি আগ্রাসন'
https://parstoday.ir/bn/news/west_asia-i45643-'হিজবুল্লাহকে_নিয়ে_আতংকে_তেল_আবিব_লেবাননে_হতে_পারে_ইসরাইলি_আগ্রাসন'
ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো দফায় দফায় লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে এবং এর মধ্যদিয়ে দেশটির বিরুদ্ধে তেল আবিবের সামরিক আগ্রাসনের আশংকা বাড়ছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূল করার অভিলাষে এ আগ্রাসন চালানো হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো দফায় দফায় লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে এবং এর মধ্যদিয়ে দেশটির বিরুদ্ধে তেল আবিবের সামরিক আগ্রাসনের আশংকা বাড়ছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূল করার অভিলাষে এ আগ্রাসন চালানো হতে পারে।

ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে আজ (সোমবার) এ আশংকা ব্যক্ত করেন লেবানিজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জামাল ওয়াকিম। তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ইসরাইলের জন্য উদ্বেগজনক এবং ভীতিকর হয়ে উঠেছে।

এছাড়া, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে ইসরাইল। মার্কিন নির্দেশেই সিরিয়ার অস্থিতিশীলতা লেবাননে নিয়ে যেতে চাইছে তেল আবিব এবং এতে হিজবুল্লাহর জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে বলে মনে করছে ইসরাইল।

ইহুদিবাদী ইসরাইল যখন ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়ায় নেমেছে তখন এ আশংকা ব্যক্ত করলেন অধ্যাপক জামাল ওয়াকিম। মহড়ায় হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের পরবর্তী যুদ্ধের বিষয়টি ফুটিয়ে তোলার কথা  ঘোষণা করেছিল তেল আবিব।

এদিকে, গত মাসে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারবে না ইসরাইল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হিজবুল্লাহ এখন ২০০৬ সালের চেয়েও শক্তিশালী এবং কোনো যুদ্ধ শুরু করলে তার জন্য চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর হাতে শোচনীয়ভাবে নাস্তানাবুদ হয়েছিল ইসরাইল।#

পার্সটুডে/মূসা রেজা/১১