ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে তদন্তের দাবি জানাল জাতিসংঘ
সেপ্টেম্বর ১২, ২০১৭ ০৬:২০ Asia/Dhaka
ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি বিমান হামলার জরুরি তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান জেইদ রা’দ আল হোসেইন।
ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে গত বছর জবাবদিহিতার যে নুন্যতম তৎপরতা চালানো হয়েছে তাকে দেশটিতে দৈনিক চলমান সহিংসতার প্রেক্ষাপটে খুবই অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি এ নিয়ে তৃতীয় দফা তদন্তের দাবি জানালেন । এর আগে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে পাঁচ হাজারের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জাতিসংঘ হিসাব দিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১২
ট্যাগ