পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
সৌদি আরব দেশটির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিয়েছে। আগামী মাসে এ দরপত্র আহ্বান করা হতে পারে বলে পরমাণু শিল্পের সঙ্গে জড়িত সূত্রগুলো জানিয়েছে। তেল সমৃদ্ধ দেশটি নানামুখী জ্বালানি সরবরাহ গড়ে তোলার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
বিশ্বের সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশটির দরপত্রে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন এবং জাপানের মতো দেশগুলো অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দু’টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ আগামী বছর শুরুর পরিকল্পনা করেছে রিয়াদ।
সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় আরব দেশ সৌদি আরব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তৎপরতা গ্রহণ করছে। আমিরাতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আগামী বছর চালু হবে বলে আশা করা হচ্ছে। এ কেন্দ্র থেকে তিন কোটি ২০ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫