‘মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে সিরিয়া’
https://parstoday.ir/bn/news/west_asia-i45957-মার্কিন_মদদপুষ্ট_জঙ্গিসহ_যেকোনো_সন্ত্রাসীদের_বিরুদ্ধে_লড়বে_সিরিয়া’
সিরিয়াকে পুরোপুরি সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য দেশটির সরকারি বাহিনী এবং জনপ্রিয় মিত্র যোদ্ধারা মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে বলে ঘোষণা করেছে দামেস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৮:৪৪ Asia/Dhaka
  • বাশার আল-আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বুথানিয়া শাবান
    বাশার আল-আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বুথানিয়া শাবান

সিরিয়াকে পুরোপুরি সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য দেশটির সরকারি বাহিনী এবং জনপ্রিয় মিত্র যোদ্ধারা মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে বলে ঘোষণা করেছে দামেস্ক।

বিশেষ সাক্ষাৎকারে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বুথানিয়া শাবান। লেবাননের আরবিভাষী চ্যানেল আল-মানারকে এ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

তিনি বলেন, সিরিয়াকে পুরোপুরি মুক্ত করার জন্য তথাকথিত সিরিয়ার ডেমোক্রাটিক ফোর্স বা এসডিএফ, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা দেশটিতে তৎপর বিদেশি যে কোনো বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে দামেস্ক।

দায়েশের কাছ থেকে উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার কিছু এলাকা মার্কিন মদদপুষ্ট এসিডএস বিনা লড়াইয়েই হস্তগত করেছে বলে উল্লেখ করেন তিনি। এর মানে দাঁড়াচ্ছে, সিরিয়ার তেলসমৃদ্ধ এলাকাগুলোতে এসডিএফের সঙ্গে একযোগে কাজ করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী। অবশ্য, তারা যা আশা করছে তা পাবে না বলেও পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি।

কুর্দি এবং আরবদের নিয়ে গঠিত হয়েছে এসডিএফ। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি আধিপত্য রয়েছে এতে। উত্তরপূর্ব সিরিয়ার বিশাল অঞ্চল তাদের দখলে রয়েছে। দায়েশের রাজধানী হিসেবে পরিচিত রাকার অনেক এলাকা বর্তমানে মার্কিন মদদপুষ্ট গোষ্ঠীটির নিয়ন্ত্রণে আসছে।

২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট অনেক সন্ত্রাসীগোষ্ঠী সিরিয়ায় তৎপর রয়েছে এবং নানা সহিংসতা চালিয়ে যাচ্ছে।#  

পার্সটুডে/মূসা রেজা/১৬