৩ ইসরাইলিকে হত্যার পর গুলিতে শহীদ ফিলিস্তিনি যুবক
https://parstoday.ir/bn/news/west_asia-i46551-৩_ইসরাইলিকে_হত্যার_পর_গুলিতে_শহীদ_ফিলিস্তিনি_যুবক
ইহুদিবাদী ইসরাইলের দুই নিরাপত্তা কর্মকর্তা এবং একজন সীমান্ত পুলিশকে হত্যার পর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের এক যুবক। ৩৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি নাগরিকের গুলিতে ইসরাইলের আরো এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • গোলাগুলির পর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর তৎপরতা
    গোলাগুলির পর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর তৎপরতা

ইহুদিবাদী ইসরাইলের দুই নিরাপত্তা কর্মকর্তা এবং একজন সীমান্ত পুলিশকে হত্যার পর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের এক যুবক। ৩৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি নাগরিকের গুলিতে ইসরাইলের আরো এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

ইসরাইল অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহরের একটি ইহুদি বসতিতে এ ঘটনা ঘটেছে। ইসরাইলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি শ্রমিকদের সঙ্গে ওই যুবক ইহুদি বসতিতে ঢুকতে সক্ষম হন এবং অস্ত্র বের করে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালান। ইসরাইলি পুলিশ আরো বলছে, ইহুদি বসতির পাশে অবস্থিত বেইত সুরিক গ্রাম থেকে ওই যুবক এসেছিলেন। ইহুদি বসতিতে কাজ করার অনুমতি ছিল তার কাছে।

গত দুই বছর ধরে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে সীমাবদ্ধতা আরোপের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভ-প্রতিবাদ দমনের জন্য ইসরাইল ধরপাকড় ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। তবে, গত ১৪ জুলাই আল-আকসা মসজিদের কাছে ইহুদিবাদী দুই সেনা ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরে ফিলিস্তিনি মুসল্লিদের প্রচণ্ড চাপে আল-আকসা মসজিদ খুলে দিতে বাধ্য হয় ইসরাইল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬