সিরিয়ায় শহীদ হলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এক কমান্ডার
-
আলী আল-হাদি আল-আশেক
সিরিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হয়েছেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে লড়াইয়ে আলহাজ আব্বাস নামে পরিচিত ৪৪ বছর বয়সী কমান্ডার আলী আল-হাদি আল-আশেক শহীদ হন।

সিরিয়ার পালমিরা অঞ্চলে দায়েশ বিরোধী যুদ্ধে সোমবার শাহাদতবরণ করেন তিনি। আজ (বুধবার) হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তিনি ১৯৮৬ সালে প্রতিরোধ আন্দোলনে যুক্ত হন। এরপর ১৯৯২ সালে হিজবুল্লাহর কমান্ডো ইউনিটের সদস্য হিসেবে কাজ শুরু করেন। ইহুদিবাদী ইসরাইলি বিরোধী অভিযান এবং দু'মাস আগে লেবানন-সিরিয়া সীমান্তে আন-নুসরা এবং দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হিজবুল্লাহর এই কমান্ডার।
কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, একটি বিমান হামলায় আল-আশেকসহ হিজবুল্লাহর আট সদস্য শহীদ হয়েছেন। এ হামলার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়। গত কয়েক বছর ধরে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ।#
পার্সটুডে/মূসা রেজা/৪