ইয়েমেনে শিশু হত্যার দায়ে জাতিসংঘের কৃষ্ণ তালিকাভুক্ত হলো সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i47073-ইয়েমেনে_শিশু_হত্যার_দায়ে_জাতিসংঘের_কৃষ্ণ_তালিকাভুক্ত_হলো_সৌদি_আরব
ইয়েমেন যু্দ্ধে শিশু হত্যার দায়ে সৌদি আরব এবং তার মিত্রদের কৃষ্ণ তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এতে ইয়েমেনের আগ্রাসী যুদ্ধ বন্ধের জন্য রিয়াদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৭ ১৩:০৮ Asia/Dhaka
  • ইয়েমেনে শিশু হত্যার দায়ে জাতিসংঘের কৃষ্ণ তালিকাভুক্ত হলো সৌদি আরব

ইয়েমেন যু্দ্ধে শিশু হত্যার দায়ে সৌদি আরব এবং তার মিত্রদের কৃষ্ণ তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এতে ইয়েমেনের আগ্রাসী যুদ্ধ বন্ধের জন্য রিয়াদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস গতকাল এই বাৎসরিক কৃষ্ণ তালিকা প্রকাশ করেছেন। এতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, ইয়েমেনে শিশু হত্যা ও শিশু পঙ্গু করার রিয়াদের নেতৃত্বাধীন জোট জড়িত রয়েছে। বিশ্ব সংস্থাটি বলছে, গত বছর ইয়েমেনে ৬৮৩ শিশু হতাহতের সঙ্গে জড়িত রয়েছে এ জোট। এ ছাড়া, হাসপাতাল ও স্কুলের ওপর ৩৮ দফা হামলার ঘটনা যাচাই করে সত্য প্রমাণিত হয়েছে।

প্রতিবেদন তৈরি করেছেন জাতিসংঘ শিশু এবং সশস্ত্র সংঘর্ষ বিষয়ক বিশেষ দূত ভার্জিনিয়া গাম্বা। আর এটি প্রচার করা হয়েছে গুতারেসে নামে।

গুতেরেসে বলেছেন, কেবল সচেতনতা বৃদ্ধি নয় বরং সংঘর্ষ কবলিত এলাকায় শিশুদের দুঃখজনক দুর্দশা বন্ধে কৃষ্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৬