সিরিয়া সরকারের কাছে রাকা ফেরত দেবে না এসডিএফ; সংঘর্ষের আশংকা
https://parstoday.ir/bn/news/west_asia-i47717-সিরিয়া_সরকারের_কাছে_রাকা_ফেরত_দেবে_না_এসডিএফ_সংঘর্ষের_আশংকা
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে দখল করা রাকা শহরের নিয়ন্ত্রণ ছাড়বে না কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ। এসডিএফ হচ্ছে প্রধানত মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত বাহিনী; এ বাহিনী গঠনের বিসয়ে সিরিয়া সরকারের অনুমতি ছিল না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০১৭ ১২:২৯ Asia/Dhaka
  • রাকা শহরে এসডিএফ যোদ্ধাদের উল্লাস
    রাকা শহরে এসডিএফ যোদ্ধাদের উল্লাস

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে দখল করা রাকা শহরের নিয়ন্ত্রণ ছাড়বে না কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ। এসডিএফ হচ্ছে প্রধানত মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত বাহিনী; এ বাহিনী গঠনের বিসয়ে সিরিয়া সরকারের অনুমতি ছিল না।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এসডিএফ বলেছে, দায়েশের সাবেক রাজধানী রাকাকে সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে না বরং ফেডারেল ব্যবস্থার মধ্যে আনা হবে। সংগঠনটি বলেছে, রাকা শহর ও রাকা প্রদেশের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারিত হবে ফেডারেল ডেমোক্র্যাটিক সরকার ব্যবস্থা রকাঠামোর মধ্যে। এসডিএফ আরো বলেছে, বাইরের যেকোনো হুমকি থেকে তারা রাকা প্রদেশের সীমান্ত রক্ষা করবে।

এসডিএফ মুখপাত্র তালাল সিলো

এসডিএফ মুখপাত্র তালাল সিলো বলেছেন, তাদের যোদ্ধারা রাকা শহরের নিয়ন্ত্রণ হস্তান্তর করবে রাকা সিভিল কাউন্সিলের কাছে। তবে সিরিয়ার জাতীয় পুনর্গঠন বিষয়ক মন্ত্রী আলী হায়দার বলেছেন, রাকার ভবিষ্যত নিয়ে শুধুমাত্র সিরিয়ার চূড়ান্ত রাষ্ট্রীয় কাঠামোর অংশ হিসেবেই আলোচনা করা হবে।

এসডিএফ’র এ ঘোষণার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। রাকা হচ্ছে সিরিয়ার অংশ এবং দামেস্কের সার্বভৌম সরকারের মাধ্যমে শাসিত হয়। দায়েশের কাছ থেকে রাকা শহরের দখল নেয়ার পর এসডিএফ’র বিরুদ্ধে কোনো অভিযান চালায় নি সিরিয়ার সেনারা কিন্তু এসডিএফ যোদ্ধারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক দফায় সরকারি সেনাদের ওপর গোলাবর্ষণ করেছে। পাশাপাশি রাকা শহরের দখল হস্তান্তর না করার ঘোষণা দিল। এতে সিরিয়ার সেনাদের সঙ্গে এই গোষ্ঠীর সংঘর্ষের ঝুঁকি অনেক বেড়ে গেল বলে আশংকা করা হচ্ছে#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১