কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটকে সমর্থন করেছে সৌদি-আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i47744-কুর্দিস্তানের_বিচ্ছিন্নতাকামী_গণভোটকে_সমর্থন_করেছে_সৌদি_আমিরাত
কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী কথিত গণভোটের প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক এবং তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য এ পদক্ষেপ নিয়েছে আরবিয় দেশ দু'টি। তারা এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করছে বলে মিডল ইস্ট আই বা এমইই নিউজ পোর্টালে প্রকাশিত নিবন্ধে কথা বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • রাজা সালমান(বামে) এবং মাসুদ বারজানি
    রাজা সালমান(বামে) এবং মাসুদ বারজানি

কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী কথিত গণভোটের প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক এবং তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য এ পদক্ষেপ নিয়েছে আরবিয় দেশ দু'টি। তারা এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করছে বলে মিডল ইস্ট আই বা এমইই নিউজ পোর্টালে প্রকাশিত নিবন্ধে কথা বলা হয়েছে।

নিবন্ধে এমইই'র ভারপ্রাপ্ত সম্পাদক ডেভিড হার্টস কুর্দিস্তানের কথিত গণভোট নিয়ে তেল আবিব, রিয়াদ এবং আবু ধাবির ভূমিকা তুলে ধরেন। এতে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। অন্যদিকে আনুষ্ঠানিক ভাবে কথিত গণভোট বাতিলের আহ্বান জানালেও পর্দার আড়ালে কুর্দিস্তানের বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনাকে সমর্থন করেছে সৌদি আরব। পাশাপাশি প্রতিবেশী ইরাকের ভৌগলিক অখণ্ডতা নিয়েও প্রশ্ন তুলেছে রিয়াদ।

আরদেবিল বিমান বন্দর

বিচ্ছিন্ন হওয়ার প্রকল্প নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করতে কুর্দি নেতা মাসুদ বারজানির কাছে ধারাবাহিক ভাবে গোপন দূত পাঠিয়েছে রিয়াদ। এদের মধ্যে অন্যতম হলেন হলেন সাবেক সৌদি জেনারেল আনওয়ার এশকি। তিনি, তার ভাষায়, ইরান, তুরস্ক এবং ইরাকের উচ্চাভিলাষ হ্রাস করতে বৃহত্তর কুর্দিস্তান গঠনের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কুর্দিস্তান গঠনের জন্য  প্রতিটি দেশের এক তৃতীয়াংশ ভূমি এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি আরো বলেছেন, কুর্দিদের ইরাক নিপীড়ন চালাচ্ছে এবং কুর্দিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

সৌদি এই সাবেক জেনারেল গত বছরের জুলাই মাসে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। সেখানে ইসরাইলি পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। পাশাপাশি ইসরাইলি সংসদ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সৌদি সরকারের অনুমোদন ছাড়া তার পক্ষে ইসরাইল সফর করা সম্ভব ছিলনা।

এদিকে, সেপ্টেম্বরের কথিত গণভোটের একমাস আগে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন বারজানির ছেলে মানসুর। এমইইকে একটি বিশ্বস্ত সূত্র এ খবর দিয়েছে। আবু ধাবির যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ আন-নাইয়ানের আওতায় তৎপর আমিরাতের শিক্ষাবিদরা কুর্দি গণভোটকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন।

এমনকি, আমিরাতের অধ্যাপক আবদুল্লাহ আবদ আল-খালিদ কথিত ভবিষ্যতে কুর্দিস্তানের একটি মানচিত্রও প্রকাশ করেন। এ ছাড়া, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার ভাষায়, কথিত গণতান্ত্রিক গণভোটে অংশ নেয়ায় ইরাকি কুর্দিদের যেন শাস্তি দেয়া না হয়।

এদিকে, আমিরাতের পুলিশ কেন্দ্র প্রধানের সঙ্গে কুর্দিস্তান একটি সমঝোতা পত্রও সই করেছে বলে ইরাকের এক কর্মকর্তা আরব নিউজকে জানিয়েছেন। কুর্দিস্তানের গণভোট অনুষ্ঠানে সহায়তার জন্য এ সমঝোতা পত্র সই করা হয়। এ ছাড়া, আরবিলের একটি নির্বাচন কেন্দ্র  কুর্দিস্তানের আমিরাতে কনস্যুল রাশিদ আল-মানসুরি পরিদর্শন করেছেন। আরব নিউজ ইরাকি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।#   

পার্সটুডে/মূসা রেজা/২২