‘ইরান-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/west_asia-i47808-ইরান_বিরোধী_জোট_গঠনের_চেষ্টা_করছে_আমেরিকা’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরান-বিরোধী ঐক্যবদ্ধ জোট গঠনের জন্য মধ্যপ্রাচ্য সফর করেছেন। ইরানের প্রেস টিভিকে গতকাল (সোমবার) দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও যুদ্ধবিরোধী নেতা ব্রায়ান বেকার।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৮:৫৮ Asia/Dhaka
  • রেক্স টিলারসন ও আদেল আল-জুবায়ের
    রেক্স টিলারসন ও আদেল আল-জুবায়ের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরান-বিরোধী ঐক্যবদ্ধ জোট গঠনের জন্য মধ্যপ্রাচ্য সফর করেছেন। ইরানের প্রেস টিভিকে গতকাল (সোমবার) দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও যুদ্ধবিরোধী নেতা ব্রায়ান বেকার।

টিলারসন গত দু দিন সৌদি আরব ও কাতার সফর করেছেন এবং মার্কিন পত্রপত্রিকায় তার এ সফরকে রিয়াদ ও দোহার মধ্যকার চলমান অচলাবস্থা নিরসনের প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে।

রেক্স টিলারসন

ব্রায়ান বেকার বলেন, টিলারসন এসব দেশ সফর করছেন এই জন্য নয় যে, তিনি কাতার ও সৌদি আরবের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চান বরং তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে ইরাক, কাতার ও সৌদি আরবের মধ্যকার তিক্ততা দূর করে ইরান-বিরোধী ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তোলা। তবে মার্কিন এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলে ব্রায়ান বেকার মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর কাছে মার্কিন এই হীন প্রচেষ্টা পরিষ্কার হয়ে উঠবে এবং চূড়ান্তভাবে ইরান নয় বরং আমেরিকাই একঘরে হয়ে পড়বে।”#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪