ট্রাম্পের ইরান বিরোধী নীতির প্রতি আমাদের সমর্থন আছে: সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i47855-ট্রাম্পের_ইরান_বিরোধী_নীতির_প্রতি_আমাদের_সমর্থন_আছে_সৌদি_আরব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয জুবাইয়ের। আন্তর্জাতিক সমাজের সমর্থন এবং মতামতকে উপেক্ষা করে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করতে অস্বীকার করেছেন ট্রাম্প।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ১৬:২৩ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয জুবাইয়ের
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয জুবাইয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয জুবাইয়ের। আন্তর্জাতিক সমাজের সমর্থন এবং মতামতকে উপেক্ষা করে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করতে অস্বীকার করেছেন ট্রাম্প।

বৃটেনের গবেষণা প্রতিষ্ঠান 'চাতাম হাউজে' দেয়া ভাষণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত বহু পাক্ষিক পরমাণু সমঝোতায় অনেক ত্রুটি রয়েছে। তিনি তার ভাষায় বলেন, "ইরানের আচরণ গ্রহণযোগ্য নয় এবং ইরানের জনগণকে এর পরিণাম ভোগ্য করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সম্পর্কে যা বলেছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।"

এছাড়া, ইরান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন তার প্রতিও সমর্থন জানান জোবায়ের। তিনি বলেন, ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞাকে স্বাগত জানাবে রিয়াদ।      

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেন। মার্কিন আইন অনুযায়ী প্রতি ৯০ দিন পর প্রেসিডেন্টকে একথা নিশ্চিত করতে হয় যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।

ট্রাম্পের ওই বক্তব্যের পর এখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নাকি আবার নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে জানা যাবে। কংগ্রেস যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেয় তাহলে কার্যত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে আমেরিকা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫