সৌদি টাইফুন বিমান ভূপাতিত করল ইয়েমনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i47936-সৌদি_টাইফুন_বিমান_ভূপাতিত_করল_ইয়েমনি_বাহিনী
ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ০৭:৪৭ Asia/Dhaka
  • সৌদি আরবের টাইফুন বিমান
    সৌদি আরবের টাইফুন বিমান

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।

টেলিভিশনের খবরে বলা হয়েছে-গতকাল (শুক্রবার) রাজধানী সানার পূর্বে নিহম এলাকার আকাশে ওড়ার সময় সৌদি বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে। দিনের পথম ভাগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের সাফরা শহরে সৌদি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়।  

চলতি মাসের প্রথম দিকে ইয়েমেনি বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছিল। সৌদি বাহিনী এ ড্রোন ব্যবহার করছিল। এর আগে, জুন মাসে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করেছে।

২০১৫ সালে মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত ও হাজার হাজার আহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮