‘সৌদি বিষাক্ত গ্যাসের কারণে ইয়েমেনে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i47983-সৌদি_বিষাক্ত_গ্যাসের_কারণে_ইয়েমেনে_মহামারী_আকারে_কলেরা_দেখা_দিয়েছে’
ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারফ লোকমান আজ (রোববার) বলেছেন, সৌদি বিষাক্ত বোমা হামলার কারণে দেশটিতে কলেরা রোগের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৭ ২১:২১ Asia/Dhaka
  • ‘সৌদি বিষাক্ত গ্যাসের কারণে ইয়েমেনে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে’

ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারফ লোকমান আজ (রোববার) বলেছেন, সৌদি বিষাক্ত বোমা হামলার কারণে দেশটিতে কলেরা রোগের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।

তিনি বলেন, ইয়েমেনে কলেরার প্রকোপ দেখা দেয়ার জন্য প্রধানত দায়ী  সৌদি আরব। সৌদি জঙ্গি বিমানগুলো নির্বিচারে ইয়েমেনের বায়ুমণ্ডলে জৈবাস্ত্র ছড়িয়ে দিচ্ছে এতে দেশটির পানি দূষিত হয়ে কলেরার মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনের কলেরা প্রকোপকে তিনি স্পষ্ট ভাষায় জৈব-সন্ত্রাস হিসেবে অভিহিত করেন। সৌদি আরব, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল সম্মিলিত ভাবে ইয়েমেনের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ইয়েমেনের একটি এলাকায় সৌদি জঙ্গি বিমান বোমা হামলা চালানোর ১০ দিনের মাথায় ওখানকার শিশুদের মধ্যে কলেরার উপসর্গ দেখা দিতে শুরু করেছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ২০১৫ সালে ২৬ মার্চ থেকে নির্বিচারে বোমা হামলা করছে। আড়াই বছরেরও বেশি সময় ধরে চালানো সৌদি আগ্রাসনে ইয়েমেনের ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯