ইসরাইলি বাহিনীর হামলায় আরেক ফিলিস্তিনি কিশোর নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i48046-ইসরাইলি_বাহিনীর_হামলায়_আরেক_ফিলিস্তিনি_কিশোর_নিহত
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সরাসরি গুলিবর্ষণে এক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন। হামলায় আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন। সন্দেহজনক একটি গাড়িকে লক্ষ্যে করে গুলি চালানোর কারণে এ ঘটনা ঘটে বলে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি সেনারা এই গাড়িতেই হামলা চালিয়েছিল
    ইসরাইলি সেনারা এই গাড়িতেই হামলা চালিয়েছিল

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সরাসরি গুলিবর্ষণে এক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন। হামলায় আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন। সন্দেহজনক একটি গাড়িকে লক্ষ্যে করে গুলি চালানোর কারণে এ ঘটনা ঘটে বলে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি  জানিয়েছে, আজ মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরের উত্তরে ইসরাইলের অবৈধ বসতি হালামিশের কাছে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনারা গাড়িটিকে হুমকি হিসেবে বিবেচনা করায় এটিকে থামাতে তারা এর ওপর গুলি চালাতে বাধ্য হয়।

আহত ফিলিস্তিনি কিশোরকে নির্কটবর্তী একটি হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ফিলিস্তিনি মান সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। এছাড়া, ইসরাইলি সেনাদের হামলায় নিহত কিশোরের বোনও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। নিহত কিশোর ২৬ বছর বয়সি মোহাম্মদ মুসা বলে ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। #

পার্সটুডে/বাবুল আখতার/৩১