সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় দেওয়াল নির্মাণ করবে ইসরাইল: লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i48103-সীমান্তের_বিরোধপূর্ণ_এলাকায়_দেওয়াল_নির্মাণ_করবে_ইসরাইল_লেবানন
লেবানন সীমান্তেও দেওয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (বুধবার) সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে লেবাননের স্পিকার নাবি বেরি এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কমান্ডারের অনুরোধ উপেক্ষা করেই বিরোধপূর্ণ এলাকায় দেওয়াল নির্মাণ করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ১৫:২৮ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবানন সীমান্তেও দেওয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (বুধবার) সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে লেবাননের স্পিকার নাবি বেরি এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কমান্ডারের অনুরোধ উপেক্ষা করেই বিরোধপূর্ণ এলাকায় দেওয়াল নির্মাণ করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

নাবি বেরি বলেন, ইসরাইল দেওয়াল তৈরির জন্য যে নকশা বানিয়েছে তাতে দেখা যাচ্ছে ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে লেবাননিদের অনেক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। সেখানে ব্যাপক খননকাজ চালাতে হবে। এর ফলে গোটা সীমান্ত এলাকার চিত্রই পাল্টে যাবে। 

শেবা কৃষিক্ষেত্রের 'মাশহাদ আল তাইর' এলাকায় ইহুদিবাদীদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ বিষয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে হবে। কারণ ইসরাইলি বাহিনীর সহযোগিতায় ওই হামলা হয়েছে এবং এর মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে। ইসরাইল মাঝে মধ্যেই নানা অজুহাতে লেবাননের আকাশ ও স্থল সীমা লঙ্ঘন করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২