উল্লাস প্রকাশ করতে সময় নিলেন না নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i48167-উল্লাস_প্রকাশ_করতে_সময়_নিলেন_না_নেতানিয়াহু
লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরির পদত্যাগ ও তার ইরান বিরোধী বক্তব্যে উচ্ছাস প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হারিরির পদত্যাগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেন, এই পদত্যাগ ইরানকে প্রতিহত করার প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ০৩:০১ Asia/Dhaka
  • উল্লাস প্রকাশ করতে সময় নিলেন না নেতানিয়াহু

লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরির পদত্যাগ ও তার ইরান বিরোধী বক্তব্যে উচ্ছাস প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হারিরির পদত্যাগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেন, এই পদত্যাগ ইরানকে প্রতিহত করার প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার রাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব প্রতিহত করতে হবে। নেতানিয়াহু দাবি করেন, ইরান লেবাননকে দ্বিতীয় সিরিয়ায় পরিণত করতে চায়।

লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি শনিবার সৌদি আরব সফরে গিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। পদত্যাগের পর তিনি দাবি করেন, ২০০৫ সালে তার পিতা ও সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি’র হত্যকাণ্ডের সময়কার পরিস্থিতির সঙ্গে লেবাননের বর্তমান পরিস্থিতির মিল রয়েছে। এ কারণে প্রাণ হারানোর আশঙ্কা করছেন তিনি।

সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন সা'দ হারিরি

লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী তার দেশসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেন। সা’দ হারিরি দাবি করেন, লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইরানের একটি শক্ত হাতে পরিণত হয়েছে।

হারিরি এমন সময় শনিবার ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন যখন তার একদিন আগে তার নেতৃত্বাধীন লেবানন সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বৈরুতে সা’দ হারিরির সঙ্গে সাক্ষাৎ করে এই সমর্থন জানিয়েছিলেন।

হারিরির পদত্যাগের আগের দিন শুক্রবার বৈরুতে তার সঙ্গে সাক্ষাৎ করেন বেলায়েতি

সাক্ষাতে বেলায়েতি বলেন, ইরান কখনোই লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি বরং তেহরান লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানায়। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, তার দেশ লেবাননে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। 

লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে এর আগে এর আগে কিছু পশ্চিমা ও আরব সূত্র যে দাবি  করেছিল লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বৈরুত এখন পর্যন্ত লেবাননে ইরানের হস্তক্ষেপের কোনো প্রমাণ পায়নি এবং এ সংক্রান্ত অভিযোগ সত্য নয়।

মিশেল আউন হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা সমরাস্ত্রের কথা উল্লেখ করে বলেন, এই অস্ত্র লেবাননের অভ্যন্তরে ব্যবহারের জন্য নয় বরং ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করার কাজে প্রস্তুত রাখা হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫