সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i48171-সৌদি_বিমান_বন্দরে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাল_ইয়েমেন
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত প্রায় তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ বিমান বন্দরে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ০৮:৪৫ Asia/Dhaka
  • সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত প্রায় তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ বিমান বন্দরে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে।

ইয়েমেনের সেনা মুখপাত্র কর্নেল আজিজ রাশেদ আজ খুব ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ দিয়ে হামলা করা হয়েছে।

সৌদি আরবও ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা স্বীকার করেছে । সৌদি বিবৃতিতে দাবি করা হয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করেছে।

ইয়েমেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২

বিমান বন্দরের বিস্তৃত এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্রের বিধ্বস্ত অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই অঞ্চলটি জনবসতিহীন হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।#

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পরই সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সানা এবং সাদা প্রদেশের ওপর বিমান হামলা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫