ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেয় নি ইরান: জেনারেল জাফারি
https://parstoday.ir/bn/news/west_asia-i48187-ইয়েমেনকে_ক্ষেপণাস্ত্র_দেয়_নি_ইরান_জেনারেল_জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অভিযোগ সত্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই ভিত্তিহীন অভিযোগ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ১৫:৩৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল জাফারি
    মেজর জেনারেল জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অভিযোগ সত্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই ভিত্তিহীন অভিযোগ করেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এক প্রতিক্রিয়ায় আজ (রোববার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে। আইআরজিসি'র প্রধান এ প্রসঙ্গে বলেছেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের অপবাদ নতুন কিছু নয়। এর আগেও তারা একই কাজ করেছে। 

ইয়েমেনের তৈরি একটি ক্ষেপণাস্ত্র 

মেজর জেনারেল জাফারি বলেন, ইরানের পক্ষে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব নয়। ইয়েমেন তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আগের চেয়ে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বেড়েছে। 

সৌদি আররে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সাদ হারিরির সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। গত শনিবার পদত্যাগের ঘোষণা দিয়ে সা'দ হারিরি দাবি করেছেন, ইরান আরব দেশগুলোতে হস্তক্ষেপ করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫