আটক প্রিন্স ও ব্যবসায়ীদের অ্যাকাউন্ট জব্দ করবে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i48212-আটক_প্রিন্স_ও_ব্যবসায়ীদের_অ্যাকাউন্ট_জব্দ_করবে_সৌদি_আরব
দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স ও ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। সৌদি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদেরকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের মামলা চলবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৬, ২০১৭ ১৪:৫০ Asia/Dhaka
  • যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স ও ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। সৌদি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদেরকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের মামলা চলবে।

সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, জব্দ সেসব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে দুর্নীতির সম্পর্ক পাওয়া যাবে সেগুলো থেকে অর্থ নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

প্রিন্স তালাল

শনিবার রাতে সৌদি আরবে দুর্নীতিবিরোধী একটি সংস্থা গঠন করা হয় এবং এর কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ১১ জন প্রিন্স ও সাবেক এবং বর্তমান ৩০ জন মন্ত্রীকে আটক করা হয়। দুর্নীতিবিরোধী এ সংস্থার প্রধান করা হয়েছে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে।

অর্থনৈতিক সংস্কারের নামে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এসব অভিযান চালাচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের রাজা হওয়ার পথে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরকে আটক করে নিজের পথ পরিষ্কার করছেন মুহাম্মাদ বিন সালমান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬