ইয়েমেনে কলেরায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫২ হাজার: স্বাস্থ্য মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i48297-ইয়েমেনে_কলেরায়_আক্রান্তের_সংখ্যা_৮_লাখ_৫২_হাজার_স্বাস্থ্য_মন্ত্রণালয়
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সেদেশের আট লাখ ৫২ হাজারের বেশী মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়েছে। এ রোগে এ পর্যন্ত নিহত হয়েছে দুই হাজার ১৭০ জন মানুষ।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ০৯, ২০১৭ ১৭:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেনে কলেরায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫২ হাজার: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সেদেশের আট লাখ ৫২ হাজারের বেশী মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়েছে। এ রোগে এ পর্যন্ত নিহত হয়েছে দুই হাজার ১৭০ জন মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হাকিম আল কাহলানি ইরানের মেহের বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতে বলেছেন, স্থল, সমুদ্র ও আকাশ পথে অবরোধের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অব্যাহত সৌদি বোমা বর্ষণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় কলেরা রোগের বিস্তার ঘটেছে। সৌদি আগ্রাসনে ইয়েমেনের চিকিৎসা ব্যবস্থাও ধসে পড়েছে। তিনি এ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন, সৌদি বিমান হামলায় চিকিৎসা পরিসেবার ৪১৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। #   

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯