ইসরাইলের স্মোক গ্রেনেডে অজ্ঞান লেবাননের সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i48363-ইসরাইলের_স্মোক_গ্রেনেডে_অজ্ঞান_লেবাননের_সেনারা
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের ছোঁড়া স্মোক গ্রেনেডে আহত ও অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লেবাননের কয়েকজন সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলের বিলদা এলাকায় গোয়েন্দা সেনাদের একটি নিয়মিত টহল দলের ওপর এ হামলা চালায় ইসরাইলি সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ১৩:৩০ Asia/Dhaka
  • সীমান্তে লেবাননের সেনাদের টহল
    সীমান্তে লেবাননের সেনাদের টহল

ইহুদিবাদী ইসরাইলের সেনাদের ছোঁড়া স্মোক গ্রেনেডে আহত ও অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লেবাননের কয়েকজন সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলের বিলদা এলাকায় গোয়েন্দা সেনাদের একটি নিয়মিত টহল দলের ওপর এ হামলা চালায় ইসরাইলি সেনারা।

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের একটি নিরাপত্তা সূত্র বৈরুত থেকে প্রকাশিত ডেইলি স্টার পত্রিকাকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্মোক গ্রেনেডে কয়েক সেনা জ্ঞান হারায় এবং দ্রুত তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। সূত্রটি জানাচ্ছে- লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ইসরাইলের এ হামলার সম্পর্কে অবগত রয়েছে। 

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের গোলাবর্ষণ

এর আগে, গত শুক্রবার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননে হামলা চালানোর জন্য সৌদি আরব ইহুদবাদী ইসরাইলকে উসকানি দিচ্ছে। তবে বিষয়টিতে গভীরভাবে নজর রেখে চলেছে হিজবুল্লাহ। পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো রকমের ভুল হিসাব করা বা পদক্ষেপ না নেয়ার জন্য তিনি সৌদি আরবও ইসরাইলকে সাবধান করেছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২