জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতাকে আটক করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i48396-জিহাদ_আন্দোলনের_শীর্ষ_পর্যায়ের_নেতাকে_আটক_করেছে_ইসরাইল
ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা তারেক কাদানকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। ইসরাইলের সেনাবাহিনী আজ (সোমবার) জানিয়েছে, গতরাতে তারেক কাদানকে পশ্চিম তীরের জেনিন শহর থেকে আটক করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৭ ১৭:৪৯ Asia/Dhaka
  • জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা তারেক কাদান
    জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা তারেক কাদান

ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা তারেক কাদানকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। ইসরাইলের সেনাবাহিনী আজ (সোমবার) জানিয়েছে, গতরাতে তারেক কাদানকে পশ্চিম তীরের জেনিন শহর থেকে আটক করা হয়।

জিহাদ আন্দোলনের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বহুসংখ্যক ইসরাইলি সেনা গতরাতে আটক অভিযান চালায় এবং কাদানকে ধরে নিয়ে যায়।

গত ৩০ অক্টোবর গাজা উপত্যকার একটি নির্মাণাধীন সুড়ঙ্গপথ ইসরাইলি বিমান হামলার মাধ্যমে ধ্বংস করার পর তেল আবিব ও জিহাদ আন্দোলনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। ওই হামলায় জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের ১৪ জন যোদ্ধা শহীদ হন।

গাজার সুড়ঙ্গপথ

সুড়ঙ্গপথ ধ্বংস করার ঘটনায় কোনো রকমের প্রতিশোধমূলক হামলা না চালানোর বিষয়ে গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোকে সতর্ক করেছেন। এর আগে ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডারও এক্ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩